Home দেশের খবর দেবীগঞ্জে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দেবীগঞ্জে আ.লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

0
95

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় বিদ্রোহী চার প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

রবিবার (৪ এপ্রিল) আওয়ামী লীগের এক কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে গত ১৩ মার্চ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

 

এর বাইরে আওয়ামী লীগ থেকে আরো ৪ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আবু ও আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি নূর নেওয়াজ ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিউটন।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলে থাকার কোন সুযোগ নেই। দেবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য। আগামী ২/৩ দিনের মধ্যে কেন্দ্র থেকে বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কারের চিঠি আমরা হাতে পাব।

 

আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here