বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় যুবক গ্রেফতার

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেসবুক) লাইভে এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিমূলক ভিডিও প্রচার করার অভিযোগে মো. নুরুল আজাদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৩ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে তার ব্যাক্তিগত একাউন্ট থেকে এ ভিডিও লাইভে প্রচার করা হয়। পরে বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

 

গ্রেপ্তারকৃত নুরুল আজাদ চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজধানী পাড়া পুকপুকুরিয়া এলাকার এনামুল হকের ছেলে। এ ঘটনায় চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খোয়াজনগর এলাকার ফারুক হোসাইন নামের এক যুবক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার আইডি সনাক্ত করে রবিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নুরুল আজাদকে গ্রেফতার করে।

 

জানা যায়, নুরুল আজাদ ফেসবুকে “সিকদারুল ইসলাম সাগর” আইডি থেকে লাইভে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগকে ‘কুত্তালীগ বলে অশ্লীল ও আক্রমনাত্মক ভাষায় গালিগালাজ করে ‘হাসিনা তোর জীবন শেষ’। হাসিনা তুই জানসনা, তোর বাবাকে কিভাবে মারা হইছে, তোকে সেই ভাবে মারা হইবে, বলে হুমকি প্রদান করেন।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য লাইভে এসে ফেসবুকে প্রচার করার অভিযোগে নুরুল আজাদকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *