Home বিনোদন ছেলে-বৌ-পরিবারের সদস্যসহ করোনা আক্রান্ত মৌসুমী

ছেলে-বৌ-পরিবারের সদস্যসহ করোনা আক্রান্ত মৌসুমী

0
150

বিনোদন ডেস্ক- করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী মৌসুমী। একই সঙ্গে তার ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের কয়েকজন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওমর সানী সুস্থ আছেন, তার করোনা হয়নি।

 

শনিবার (০৩ এপ্রিল) দিনগত রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। ওমর সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি ফেসবুকে লেখেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

 

এর আগে শনিবার সকালে ওমর সানী তার ফেসবুকে লেখেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে। ’

 

গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এই তারকা পরিবার।

 

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here