Home দেশের খবর করোনা সচেতনতায় ইউপি চেয়ারম্যান নুরল আমিনের মাক্স বিতরণ

করোনা সচেতনতায় ইউপি চেয়ারম্যান নুরল আমিনের মাক্স বিতরণ

0
92

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: করোনা সচেতনতায় হ্যান্ড মাইক ও মাক্স নিয়ে মাঠে নেমেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরল আমিন। গত কয়েকদিন হতে ঐ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকে সচেতনতামুলক প্রচারণা ও মাক্স বিতরণ করা হচ্ছে।

 

এরই অংশ হিসেবে শনিবার (৩ এপ্রিল) বিকালে হাতীবান্ধাহাটে জনসাধারণের মাঝে ৫০০ মাক্স বিতরণ করা হয়।

 

শনিবার বিকালে হাতীবান্ধাহাটের প্রতিটি গলিতে করোনা সচেতনতায় হ্যান্ড মাইকে প্রচারণা ও জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নুরল আমিন।

 

এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এস,আই) ইব্রাহিম, সিন্দুর্না ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশ গন।

 

ইউপি চেয়ারম্যান নুরল আমিন বলেন, করোনা প্রকোপ বাড়তে থাকায় সিন্দুর্না ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাক্স ছাড়া জনসাধারণকে বাহিরে বের হতে নিষেধ ও অযথা জনসমাগম এলাকায় ঘোরাফেরা করতে নিষেধ করা হচ্ছে।

 

এই উদ্যোগের অংশ হিসেবে জনগণকে করোনা সচেতনতামুলক মাইকিং, লিফলেট ও মাক্স বিতরণ করা হচ্ছে। পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here