দেবীগঞ্জে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সাধারণ মানুষের মাঝে ২ হাজার ৫০০ মাস্ক বিতরণ করেছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন। গতকাল বুধবার সংগঠনটির স্বেচ্ছাসেবকরা পৌরসভার বিজয় চত্বর, ট্রাফিক মোড় এলাকায় এই মাস্ক বিতরণ করেন।

 

সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সঠিক নিয়মে মাস্ক ব্যবহারের নিয়ম শিখিয়ে দেন। মাস্ক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুর নেওয়াজ।

 

প্রধান অতিথি হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের মত দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আরো বেশি বেশি ছিন্নমূল মানুষদের কল্যাণে এগিয়ে আসার অনুরোধ জানান।

 

এই সময় সমাজের বিত্তবান মানুষদের কে করোনা মহামারীর সময় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেন সংগঠনটির কোষাধ্যক্ষ আহসান হাবীব।

 

মাস্ক বিতরন অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি সহ স্থানীয় সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন। দেশে করোনা ভাইরাসের শুরু থেকেই সংগঠনটি গরীব ছিন্নমূল মানুষের মাঝে ত্রান সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ সরবরাহ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *