Home আলোচিত বায়তুল মোকাররমের সংঘর্ষের ঘটনায় ৬০০ জনকে আসামি করে মামলা

বায়তুল মোকাররমের সংঘর্ষের ঘটনায় ৬০০ জনকে আসামি করে মামলা

0
137

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে চলা এ সংর্ঘষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ২৬ মার্চ রাতে মামলা হয়। মামলায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৭০ জন আহত হন। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে ১০ জন সাংবাদিকও আহত হন।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছিলেন। তার এই আগমনের বিরোধিতা করে আসছিল বিভিন্ন দল ও সংগঠন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে মোদি বিরোধী স্লোগান দিতে থাকে মুসল্লিদের একটা অংশ। সেখানে মসজিদ ফটকের আশপাশে অবস্থান ছিল সরকারি দলের নেতাকর্মীদেরও।

 

এরপর কিছুক্ষণের মধ্যেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মোদিবিরোধীরা মসজিদের ভেতরে এবং অপর পক্ষ মসজিদের বাইরে অবস্থান নেন। মসজিদের ভেতরে অবস্থানকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে এবং জলকামানও ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here