Home ফিচার দেশে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু

দেশে করোনায় বছরের সর্বোচ্চ মৃত্যু

0
160

নজর২৪, ঢাকা- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এ দিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭৪ জন।

 

শনিবার ( ২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সব তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন।

 

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর কোভিড-১৯ রোগে দেশে ৪০ জনের মৃত্যু হয়। আজ তিন মাসের বেশি সময় পর করোনায় এতো সংখ্যক মানুষের মৃত্যু হলো।

 

এর আগে শুক্রবার (২৬ মার্চ) তার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৩৩ জনের মৃত্যু হয়। এ সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৭৩৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here