Home দেশের খবর ঢাকা নেই নাম ফলক, পোস্টারে ছেয়ে আছে ভূঞাপুর উপজেলা পরিষদ ভবন!

নেই নাম ফলক, পোস্টারে ছেয়ে আছে ভূঞাপুর উপজেলা পরিষদ ভবন!

0
93

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- উপজেলা পরিষদ ভবন, অথচ নেই কোনো নাম ফলক। ভবনের ওপর-নীচ সর্বত্রই ছেয়ে আছে পোস্টার আর ব্যানারে। সরজমিনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদে গিয়ে ভবনের এমন চিত্র লক্ষ করা গেছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ‘ভূঞাপুর উপজেলা পরিষদ’ ভবনটিতে কোথাও কোন নাম ফলক নেই। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে শুধুই পোস্টার আর ব্যানার। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটা ভূঞাপুর উপজেলা পরিষদ। তবে একটু ভেতরে গিয়ে দেখা যায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও পদবীযুক্ত ফলক।

 

এরই মধ্যে এ বিষয়টি নিয়ে নানা মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এ নিয়ে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি কেউ।

 

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, পোস্টার আর ব্যানারে অতিষ্ঠ। এটা নিয়ে নিউজ করেন। আর নাম ফলকের বিষয়টি দেখছি।

 

জানতে চাইলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.আতাউল গনি বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বলে দিচ্ছি। যাতে ভবনে সুন্দর একটি নাম ফলক লিখে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here