তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে রোডমার্চ সম্পন্ন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার দাবিতে বাসদ আয়োজিত রোড মার্চ্চ আজ রোববার রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করেছে।

 

এর আগে নগরীর শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফল বাতিল, তিস্তা চুক্তি বাস্তবায়নের ব্যার্থতাসহ বিভিন্ন অভিযোগ করা হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের উজানে গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর পানি এক তরফাভাবে আটকিয়ে রাখা হয়েছে। ফলে শুস্ক মৌসুমে প্রমত্তা তিস্তা নদী ধুধু বালুচরে পরিণত হয়েছে।

 

তারা বলেন, তিস্তা ৩১৫ কিলোমিটার ব্যাপী আর্ন্তজাতিক নদী হওয়া সত্বেও এক তরফাভাবে বাঁধ দিয়ে ভারত বিদ্যুত উৎপাদন ও তাদের এলাকায় সেচ সুবিধা গ্রহণ করছে।

 

অন্যদিকে ভারত একতরফাভাবে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় রংপুরসহ উত্তরাঞ্চলে ৫ লাখ ৪০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেনা কৃষকরা। ফলে অন্তত ২০ লাখ টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও মুস্ক মৌসুমে পানি না থাকায় হাজার হাজার মৎস্যজীবী বেকার এবং জীব বৈচিত্র ধংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। এমনি অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান করতে না পারলে তাকে বয়কট করার আহবান জানানো হয়। সমাবেশ শেষে হাজার হাজার নেতা কর্মী রোডমার্চ করে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে।

 

বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, জেলা বাসদ সমন্ময়ক আব্দুল কুদ্দুস, বাসদ নেতা মমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *