শাহজাদপুরে ওসি’র উদ্দোগে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ওসি ও স্থানীয় প্রসাশনের উদ্দোগে আপোষ বৈঠকের মাধ্যমে অবসান হয়েছে। শনিবার ২০ মার্চ আপোষের লক্ষ্যে দুই পক্ষই বৈঠকে মিলিত হয়।

 

জানা যায়, উপজেলার কৈজুরী ইউনিয়নের চর-কৈজুরী গ্রামে দীর্ঘদিন যাবৎ মহাম গ্রুপ ও রশিদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রায়ই দুই পক্ষ্য তুচ্ছ তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরতো।

 

উভয় পক্ষের এই বিরোধ ও সংঘর্ষের কারণে অত্র ইউনিয়নের জনসাধারণের মাঝে সবসময় আকঙ্ক ও অস্থিতিশীল অবস্থা বিরাজ করতো। তাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হতো।

 

এই অস্থিতিশীল অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দোগে শনিবার ২০ মার্চ কৈজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা মাঠে উভয় পক্ষ্ আপোষের লক্ষ্যে বৈঠকে মিলিত হয়।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: লিয়াক আলী, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম।

 

থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পরিদর্শক তদন্ত কমল দেবনাথ, পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং আব্দুল মজিদ, এসআই কাঞ্চন কুমার, এসআই আবুল হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শেণী পেশার গ্রামবাসী।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, দীর্ঘদিন যাবৎ এই দুই গ্রুপের বিরোধের কারনে চর-কৈজুরী গ্রামে অস্থিরতা বিরাজ করছে। এরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মাঝে মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তো।

 

আমরা উভয়পক্ষের সাথে কয়েকদফা আলোচনা করে এই এলাকার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করার লক্ষ্যে মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সহযোগীতায় উভয় পক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে আপোষের ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি আরও জানান, তাদের মধ্যে যে মামলা চলছে সেটা স্বাভাবিক ভাবেই চলমান থাকবে। তারা যদি উভয় পক্ষ শান্তি বজায় রেখে আমাদের কাছে কোন সাহযোগীতা চায় সেটা আমরা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *