Home দেশের খবর ঢাকা নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

0
146

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে পাঁচতারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা ভারড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ কুদ্দুস।

 

আক শনিবার (২০ মার্চ) সকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। দুপুরে বীর মুক্তিযোদ্ধার জানাযা নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

 

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর। এ সময় বীর মুক্তিযোদ্ধা, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here