Home দেশের খবর খুলনা মোংলায় শহীদ আব্দুল বাতন’র শাহাদত বার্ষিকী পালিত

মোংলায় শহীদ আব্দুল বাতন’র শাহাদত বার্ষিকী পালিত

0
105

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাকালীন বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোংলা সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রখ্যাত শ্রমিক নেতা রাজনীতিক শহীদ আব্দুল বাতন’র ১৭তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে ১৮ মার্চ বিকাল মোংলার কবরস্থান জামে মসজিদ মোংলা নাগরিক সমাজর আয়োজন আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

১৮ মার্চ বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন কবরস্থান জামে মসজিদের পাশে ইমাম মাওলানা আব্দুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী, ইউনুস মোল্লা প্রমূখ। আলোচনা সভা শেষে শ্রমজীবি-মেহনতি মানুষের নেতা শিক্ষানুরাগী সাবেক পৌর চেয়ারম্যান শহীদ আব্দুল বাতন’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here