Home জাতীয় মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: আল্লামা বাবুনগরী

মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না: আল্লামা বাবুনগরী

0
77

নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

 

তিনি বলেন, যুগে যগে যারাই ইসলামের বিরোধীতা করেছে তারা টিকে থাকতে পারেনি। নমরুদ, ফেরাউন ইসলামের বিরোধীতা করে উৎখাত হয়েছে। ইসলামের দুশমন আবু জাহেল নবীজির বিরোধিতা করতে করতে হারিয়ে গেছে। আবু জাহেলের খালাতো ভাই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নবীজিকে নিয়ে ব্যাঙ্গ করেছে, ভারতের মোদি মুসলামানদের গাজরের মতো কেটে কেটে হত্যা করেছে। তারাও টিকতে পারবে না। কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

 

সোমবার (১৫ মার্চ) বিকাল ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের স্টেডিয়াম মাঠে উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

 

এ সময় তিনি আরো বলেন, ভারতের উচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহণ হয় কীভাবে- এমন প্রশ্ন রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, `এটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। গুজরাট ও কাশ্মিরের মুসলামানদের রক্তেরঞ্জিত নরেন্দ্র মোদির হাত। দেশটির সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করছে। ভারত থেকে তাদেরকে বিতারিত করতে চায়। কাজেই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে আসতে দেয়া হবে না।’

 

বাবুনগরী বলেন, যারা নবীর নামে কুৎসা রটনা করে বিরুদ্ধাচারণ করে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাসের মধ্য দিয়ে শাস্তির বিধান রাখতে হবে। হেফাজতের আন্দোলন ক্ষমতার জন্য নয়, বাংলার মাটিতে নবীজির সম্মান রক্ষার আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে রক্ত ঝড়াবে।

 

তিনি বলেন, মুসলামান হিসেবে ইসলাম ও রাসূলের পক্ষে কথা বলবো। এতে কারো গায়ে লাগলে কিছুই করার নেই। বাংলাদেশেও ইসলামকে মুছে ফেলার জন্য কিছু নাস্তিক উঠে পড়ে লেগেছে।

 

আল্লামা বাবুনগরী বলেন, নাস্তিক্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালের ৫ মে যেভাবে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে নাস্তিকদের কবর রচনা করেছি, মোদি বাংলাদেশ সফর বাতিল না করলে প্রয়োজনে আবারো শাপলা চত্বরে জড়ো হয়ে আন্দোলনের ডাক আসতে পারে।

 

তিনি কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি রেখে বলেন, ‘অবিলম্বে নবী মুহাম্মদ স:- এর কটাক্ষকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here