Home জাতীয় ‘তথ্য মন্ত্রণালয়ের’ নাম পরিবর্তন করল সরকার

‘তথ্য মন্ত্রণালয়ের’ নাম পরিবর্তন করল সরকার

0
92

নজর২৪, ঢাকা- তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। বাংলায় নতুন নাম হয়েছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। আর ইংরেজিতে নাম হবে ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’।

 

বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এই পরিবর্তন এনেছেন বলে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

 

গত ১ মার্চ সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক অনুষ্ঠানে সাংবদিকদের বলেন, স্বাধীনতার পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন আবার সেই নামে ফিরে যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

 

পুরাতন নামে ফিরে যাওয়া নিয়ে মন্ত্রী বলেন, সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে।

 

তিনি বলেন, আগে সম্প্রচারের বিষয়টি সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন, রেডিও, অনলাইনসহ বিভিন্নভাবে সম্প্রচার হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here