Home আলোচিত ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদাকে, অবস্থা আশঙ্কাজনক

ঢাকায় আনা হলো ইউএনও ওয়াহিদাকে, অবস্থা আশঙ্কাজনক

0
116

নজর টুয়েন্টিফোর ডেস্ক- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে মারাত্মকভাবে আহত ইউএনওকে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার কিছু সময় পর ওয়াহিদা খানমকে নিওরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

 

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ইউএনওর বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর কমিউনিটি হাসপাতাল এবং তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম দিকে আঘাত বেশি লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনও বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। তার শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

 

রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব জানান, উন্নত চিকিৎসার জন্য ইউএনওকে ঢাকায় পাঠানো হলো। এখনো হামলার কারণ জানা যায়নি। তদন্ত করে জানা যাবে, কারা এ হামলায় জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here