Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৫

কক্সবাজারে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৫

0
96

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ মহাসড়কের রামু উপজেলার চেইন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক ও হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

 

এতে অন্তত পাঁচ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তারদের মধ্যে মাইক্রোবাসের চালকসহ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

রবিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। চালকসহ আহত কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি মাইক্রোবাসটিতে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) লোগো লাগানো ছিলো। ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here