Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে মশার কয়েল থেকে আগুন, গরু-ছাগলসহ ঘর পুড়ে ছাই

ভূঞাপুরে মশার কয়েল থেকে আগুন, গরু-ছাগলসহ ঘর পুড়ে ছাই

0
93

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে ঘরসহ ২টি গরু ২টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।

 

শনিবার (১৩ মার্চ) রাত ২টায় নলুয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল মালেকের গরুর গোয়ালে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হুতেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা ২টি গরু, ২টি ছাগল পুড়ে যায়।

 

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার একাব্বর হোসেন জানান, গত রাত ২টায় নলুয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুল মালেকের গরুর গোয়ালে মশার কয়েল থেকে আগুন লাগে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ২টি গরু, ২টি ছাগল পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here