পাকিস্থানকে পিছনে ফেলে অধম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশঃ ওবায়দুল কাদের

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই ভেবেছিলেন এ দেশ টিকতে পারবে না। সেই বাংলাদেশ পারমানবিক বোমা ছাড়া আর্থসামাজিক সব সূচককে আজকে পাকিস্থানকে পিছনে ফেলে অধম্য গতিতে এগিয়ে চলছে।

 

রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ, উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, যে একটি দল এতদিন তারা স্বাধীনতার আদর্শকে বণ্ঠিত করেছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বিসর্জন দিয়েছেন, মুক্তিযুদ্ধের রনক ধ্বনিকে নিষিদ্ধ করেছে, সর্বকালের সেরা ভাষনটিকে নিষিদ্ধ করেছে তারাই এখন লোক দেখানো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে।

 

মন্ত্রী আরো বলেন, তারা আজকে এ সুবর্ণ জয়ন্তী পালন করছে ইতিহাসকে আবার মুকুট দিয়ে ডেকে দেওয়ার চেষ্টা করছে। নতুন ষড়যন্ত্রে তারা আবার মেতে উঠেছে। তারা স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠককে ঘোষক বলতে চায়। তারা আজকে আবার নতুন করে ৭ ই মার্চ পালন করছে। একদিকে ৭ ই মার্চ পালন করছে আবার বলছে একটি ভাষনে স্বাধীনতা আসছে। ৭ই মার্চকে ছোট করার জন্য তারা ৭ ই মার্চ পালন করছে। সেই সুবর্ণ জয়ন্তী ইতিহাসের মীমাংশিত সত্যকে তারা অমীমাংশিত করতে চায়। আজকে তারা আপন মনে মাধুরী মিশিয়ে প্রশংসিত সত্যকে বিকৃতি করতে চায়।

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১৪ মার্চ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ, উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক বিশিষ্ট কবি ও সাংবাদিক মিনার মনসুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *