Home দেশের খবর পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে ২ জনের মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে ২ জনের মৃত্যু

0
155

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে মুক্তারুল ইসলাম (৩০) ও আব্দুর রহমান (৩২) নামে দুই যুবকের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় সুকুমার চন্দ্র বর্মণ নামে আরো একজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

শুক্রবার (১১ মার্চ) সকালে পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক ডা. আতাহার আলী সিদ্দিকি ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন। নিহত মুক্তারুল ট্রাক্টরের চালক এবং অন্যরা সহকারী। হতাহতদের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়া ডাঙ্গী উপজেলায়।

 

ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে চিকিৎসক ডা. আতাহার আলী সিদ্দিকি জানান, শুক্রবার ভোরের দিকে তারা ট্রাক্টরে স্কেভেটর (খনন যন্ত্র) মেশিন নিয়ে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। কমলাপুর এলাকায় পৌঁছলে তাদের ট্রাক্টরটি উল্টে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এই তিনজনকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর আগেই মুক্তারুল ইসলাম ও আব্দুর রহমানকে মৃত্যু হয়। আহত সুকুমার হাসপাতালে ভর্তি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here