Home জাতীয় কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: কাদের

0
70
kader

নজর২৪, ঢাকা- নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, কোম্পানীগঞ্জের বিশৃঙ্খলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। সংঘর্ষে দলীয় কর্মী নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

 

তিনি বলেন, অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ সময় ত্যাগীদের কমিটিতে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ত্যাগীরা আওয়ামী লীগের প্রাণ, তাদেরকে কমিটিতে রাখতে হবে। পকেট ভারী করার জন্য বসন্তের কোকিলদের দলে না টানতে জেলা ও উপজেলার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

তিনি জানান, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠিন অবস্থানে রয়েছেন। দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল ছাড় দিবে না।

 

জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচি দেওয়া যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ আমাদের শক্তি, তাদের সেবা করাই মূল লক্ষ্য। নিজেদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপাতে বিএনপি সিদ্ধহস্ত, তাই তারা আন্দোলনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ হিসেবে জনগণ ও পুলিশকে দাঁড় করিয়েছে।

 

এ সময় তিনি অব্যাহত ব্যর্থতা আর ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে বিএনপি এখন দিশেহারা পথিকের মতো বলেও মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here