বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযানে শাজাহানপুর উপজেলার চকলোকমান এলাকায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোটরবাইক (স্কুটি) আরোহী মো. মমিন উদ্দিন ওরফে জাহিদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

৯ মার্চ মঙ্গলবার রাত ৯টায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত মমিন পাবনার আমিনপুর উপজেলার ছোট নওগাঁ কাজীরহাট গ্রামের মো. বাবু আল মাসুদের ছেলে। সে শাজাহানপুর উপজেলার চকলোকমান নতুন পাড়ায় শশুর বাড়িতে বসবাস করত।

 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চকলোকমান এলাকায় আর্ট কলেজ রোডের পাশে অবস্থিত মো. পুটু চৌধুরীর ‘মরিয়ম মঞ্জিল’ এর পেছনের কাঁচা রাস্তার উপর  একটি ব্যাটারিচালিত মোটরবাইকের (স্কুটি) পা রাখার সমতল জায়গায় রাখা একটি কালো রংয়ের অফিসিয়াল সাইড ব্যাগের মধ্যে ৩৫ বোতল ফেন্সিডিলসহ স্কুটির আরোহী মো. মমিন উদ্দিন ওরফে জাহিদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত মোটরবাইকটি (স্কুটি) ডিবি হেফাজতে রয়েছে।

 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *