রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: শাহজাদপুর প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি (এসপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শাহজাদপুর হাইস্কুল মাঠে জাঁকজমক পূর্ণভাবে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে শাহজাদপুর কিংসের মুখোমুখি হয় শাহজাপুর ঈগল। শাহজাদপুর কিংসকে শাহজাদপুর ঈগল ১০ উইকেটে পরাজিত করে জয়লাভ অর্জন করে।
ব্যাটিং করতে নেমে শাহজাদপুর ঈগল নির্ধারিত ২০ ওভার ব্যাট করে সব কয়টি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে শাহজাদপুর ঈগল ১২ ওভারে কোন উইকেট না হারিয়ে জয় লাভ করে।
ফাইনাল ম্যাচে ৪ ওভারে ২০ রান খরচ করে ৪ উইকেটে লাভ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শাহজাদপুর ঈগলের পেসার তোফায়েল। অপরদিকে টুর্নামেন্টে ৭ ম্যাচে ২৮৩ রান সংগ্রহ ও ১১ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে শাহজাদপুর টাইগার্সের অলরাউন্ডার অর্নব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিরতণ করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি অফিসার (ভুমি) মাসুদ হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও শিল্পপতি কেএম আতিকুল ইসলাম।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শেখ কাজল, উপজেলা ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, কাউন্সিলর জহরলাল হোসেন, ছাত্রলীগ নেতা রানা শেখ, ক্রীড়ানুরাগী সংগ্রাম প্রমুখ।
