Home দেশের খবর চট্টগ্রাম উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

0
63

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মোঃ আজিজ (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার হতদরিদ্র ইসলাম মিয়ার ছেলে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে৷

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি ডাম্পার নিয়ে তারা কয়েকজন খেওয়াছড়ি সুউচ্চ পাহাড়ে মাটি কাটতে গেলে এক পর্যায়ে উপর থেকে মাটি পড়ে নিচে চাপা পড়ে আজিজ।

 

তাকে দীর্ঘক্ষণ চেষ্টা করে সেখান উদ্ধার করে কোটবাজার অরজিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে৷ নিহত আজিজের নিকটাত্মীয়ের আহাজারীদের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ জানান, বিষয়টি শুনেছি, তবে এখনো বিস্তারিত জানতে পারিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here