শাহজাদপুরে খুকনী ইউনিয়ন আ’লীগের সম্মেলনে সভাপতি শাহজাহান সম্পাদক আফাজ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে খুকনী স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

 

পরে ইউনিয়ন আ’লীগের সভাপতি মুল্লুক চাঁদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক এস এম আহসান হাবীব (এহসান),জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল হাকিম।

 

শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, এনায়েতপুর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, শাহজাদপুর পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা আ:লীগের দপ্তর সম্পাদক আনু লোদী, আ:লীগ নেতা কেএম নাছির উদ্দিন।

 

এনায়েতপুর থানা আ:লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম শামীম হক ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন। এসময় জেলা ও থানা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী বিজয়ী হন। এছাড়া সাধারন সম্পাদক পদে আফাজ উদ্দিন বেপারী পুনরায় নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *