মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
পৌর মেয়র সালমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ, পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নানা আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।
