মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে বাহাদুর (২৬) নামে এক ট্রলিচালক আত্মহত্যা করেছে৷
রবিবার (৭ মার্চ) ভোর রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটে৷ বাহাদুর ওই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে৷
জানা গেছে, প্রতিদিনের মতো দিনের কাজ শেষে রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ট্রলি চালক বাহাদুর৷ পরে রবিবার ভোরে পরিবারের লোকজন উঠানের আতাফল গাছের ডালে বাহাদুরকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷
সংবাদ পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷ তবে আত্মহত্যার কারন জানা যায়নি৷
