গোপালপুরে খলিল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় খুন হওয়া অসহায় ভ্যানচালক মো. খলিল এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ ফাঁসির দাবীতে (৬ মার্চ) শনিবার সকালে গোপালপুর পৌরশহরের ডুবাইল বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার।

 

আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবলীগের সহসভাপতি মানিক হাসান মিলু, শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান টগর, সম্পাদক রাসেল কবির, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, নিহত খলিলের পিতা নসিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *