শাহজাদপুরে জাতীয় ভোটার দিবস পালিত

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বয়স যদি ১৮ হয়, ভোটার হতে দেরি নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় ভোটার দিবস ২০২১ ও স্মারকার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

 

এ সময় পায়রা ও বেলুন উড়িয়ে এ দিবসটির জাঁকজমক ভাবে শুভ উদ্বোধন করা হয়। দিবসটি জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালন করা হয়।

 

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী র্কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে এ সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

 

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোখলেছুর রহমান, শাহজাদপুর থানার ওসি ( অপারেশন) মোঃ আব্দুল মজিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *