নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সর্বশেষ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজাক্কির হত্যা ও কারাবন্দী সাংবাদিক মুশতাকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন আয়োজন করা হয়।
মঙ্গলবার উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবীগঞ্জে বিজয় চত্বরে সকাল সোয়া ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সেই সাথে মত প্রকাশের স্বাধীনতা ও সত্য সংবাদ পরিবেশনে ডিজিটাল আইনে সাংবাদিকদের কণ্ঠ রোধ না করতে দ্রুত এই আইন বাতিলের দাবি জানান।
মানববন্ধনে উপজেলা রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব ও আইন সহয়তা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
