Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

0
79

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড মো. আতাউল গনি।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বিপুল কুমার গোস্বামী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।

 

আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম প্রমুখ। পরে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here