বগুড়ায় সা‌ড়ে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়া পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকার সুযোগে ইয়াবা পাচারের সময় সা‌ড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ইসমাইল হো‌সেন না‌মে এক মাদক কারবারিকে আটক ক‌রে‌ছে র‌্যাব-১২।

 

২৮ ফেব্রুয়ারি রোবব‌ার বিকেলে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার এই তথ্য জানান। এর আগে সকালের দিকে শহরের পুরান বগুড়া হিন্দুপাড়া এলাকা থে‌কে ইয়াবাসহ ঐ মাদক কারবারিকে আটক করা হয়। আটক ইসমাইল শহরের চক লোকমান এলাকার মৃত শামসুল হকের ছে‌লে।

 

র‌্যা‌বের পাঠা‌নো প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, আটক ইসমাইল পুরান বগুড়ার হিন্দুপাড়া এলাকার সাগর ডেকোরেটরের দোতলা বা‌ড়ির নীচতলায় ভাড়া থাক‌তো। রোববার বগুড়া পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকায় সেখানে ইয়াবার বড় চালানটি আনা হয়।

 

সেখান থেকে বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতিও চলছিল। এমন সময় র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইসমাইল হো‌সেন‌কে আটক ক‌রে।

 

আটক ইসমাইল দীর্ঘদিন ধ‌রে মাদক ব‌্যবসার সা‌থে জড়িত। সে দেশের বি‌ভিন্ন স্থা‌নে ইয়াবা সরবরাহ ক‌রে আস‌ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌ণের জন্য সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *