একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফজলুল রহমান কে গোপালপুরে গণসংবর্ধনা

মোঃ নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান স্বরুপ বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদকে ভূষিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান খান ফারুক মহোদয় কে গণসংবর্ধনা দিয়েছেন গোপালপুর উপজেলা আওয়ামীলীগ।

 

(২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপালপুর সূতি ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.হালিমুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদের সুরুজ এর সঞ্চালনায়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-২ ( গোপালপুর ও ভূঞাপুর ) আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির, বক্তব্য রাখেন, টাংগাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শামছুল হক , জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা।

 

গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু , গোপালপুর পৌর সভার নব নির্বাচিত মেয়র রকিবুল হক ছানা , টাংগাইল জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া ( বড় মনির ) সহ আওয়ামীলীগের সকল সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *