নিজ নির্বাচনী এলাকায় কম্বল বিতরণ করলেন মতিয়া চৌধুরী

motiya

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- নালিতাবাড়ীতে গরীব ও অসহায় মানুষের মাঝে নকলা-নালিতাবাড়ি আসনের সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী ২ ইউনিয়নের ২০০ অসহায় মানুষের কম্বল বিতরণ করেছেন।

 

মঙ্গলবার (২৩ শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়ন এর গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও মরিচপুরান ইউনিয়নে মুক্তমঞ্চে গরীব ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী নকলা–নালিতাবাড়ি আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।

 

এসময় অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকানি কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, অর্থ সম্পাদক বাবু গােপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গােলাম ফারুক, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, আওয়ামী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

নালিতাবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে একশত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিস্ট কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *