Home শিক্ষাঙ্গন কুবির চলমান সকল পরীক্ষা স্থগিত

কুবির চলমান সকল পরীক্ষা স্থগিত

0
100

কুবি প্রতিনিধি- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিন ও প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

 

তিনি জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন ও প্রভোস্টদের সম্মতিক্রমে সকল ধরণের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এর আগে গতকাল সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন।

 

এরই প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই সিদ্ধান্ত নেওয়া হলো।

 

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে এ পর্যন্ত বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অনেকগুলো পরীক্ষা সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here