রংপুরের গংগাচড়ায় তিন মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের গংগাচড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতভর উপজেলার গংগাচড়া সদর, আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- উপজেলার গংগাচড়া সদর ইউনিয়নের চেংমারী মধ্যপাড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে নাজমুল হক, নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া সর্দার পাড়া গ্রামের আবু সাঈদ এর ছেলে সাদিক ও আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাঁধ পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল কাদের।

 

আটককালে সাদিকের কাছ থেকে ১১ পিচ ইয়াবা, নাজমুলের নিকট হতে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া আব্দুল কাদেরের বিরুদ্ধে মাদকের মামলা থাকায় তাকে আটক করা হয় বলে জানায় থানা পুলিশ।

 

গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার এর নেতৃত্বে এস আই আব্দুস সালাম, কিবরিয়া, আবুবকর সিদ্দিক, মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে আটক করে।

 

গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *