Home খেলাধুলা মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

মেয়ের কান্নায় কাঁদছেন রাকিব, নাসির ও তামিমার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

0
112

স্পোর্টস ডেস্ক- ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছিলেন আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রী তামিমা তাম্মিকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে এরই মধ্যে। আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্ট থেকে এমনটাই জানা গেছে।

 

তামিমার আরেক স্বামীর নাম রাকিব। এক ভিডিও সাক্ষাৎকারে তামিমাকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন তিনি। ভালোবাসা জোর করে হয় না উল্লেখ করে রাকিব বলেন, ‘সে যদি একবার বলত, রাকিব আমি তোমার কাছে থাকব। আমি বলতাম, ঠিক আছে তুমি তোমার মতো চলে যাও। একটা বাচ্চা মেয়ে রেখে, বিয়েতে যে ভিডিও করছে সেগুলো তো আপনারা দেখেছেন। কোনো মা কি পারে এভাবে ভিডিও করতে। যার একটা স্বামী আছে, মেয়ে আছে; সে কি এ রকম ভিডিও করতে পারে?

 

সাক্ষাৎকারে রাকিব জানান, মা চলে যাওয়ায় কান্না করছে তার মেয়ে। মেয়ের কান্নার কথা বলতেই কণ্ঠ ভারী হয়ে যায় রাকিবের।

 

তামিমা এখনো আপনার স্ত্রী? জানতে চাইলে রাকিব বলেন, ‘আমি এখনো কোনো কাগজ পাইনি। তার মানে সে এখনো আমার স্ত্রী। কোন দেশে আমি বাস করছি, কোথায় আছি। নাসিরও বা কেমন, ক্লিয়ারেন্স না নিয়ে জমজমাটভাবে বিয়ে করছে আরেকজনের স্ত্রীকে।’

 

আপনার পরবর্তী পদক্ষেপ কী? উত্তরে রাকিব বলেন, ‘আমি আইনজীবী ধরব, আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করব। আমরা কোনো ভুলে পথে যাব না।’

 

এদিকে জানতে চাইলে এ বিষয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তামিমা তাম্মীর স্বামী রাকিব হাসান গণমাধ্যমকে বলেন, আজ সরকারি ছুটি হওয়ায় অফিস আদালত বন্ধ রয়েছে, তাই আগামীকাল থেকে আমি এ বিষয়ে আইনের প্রক্রিয়া শুরু করবো। এ বিষয়ে ‘ফ্যামিলি কোর্ট’ এ মামলা দায়ের করবো।

 

তিনি বলেন, আমি আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আইনগত নিয়ম কানুন অনুযায়ী আমি এগিয়ে যাবো। আমাকে ডিভোর্স না দিয়ে আমার স্ত্রী কি করে অন্য ছেলেকে বিয়ে করে! আর ক্রিকেটার নাসির সব কিছু জেনেশুনে কিভাবে আমার স্ত্রীকে বিয়ে করলো! আমি এর বিচার চাই।

 

তিনি আরও বলেন, আমার কাছে অডিও রেকর্ড রয়েছে। নাসির আমাকে কল করে স্বীকার করেছে যে, সে সবকিছু জেনে শুনেই আমার স্ত্রী তামিমা তাম্মীকে বিয়ে করেছে। তাহলে সে অবশ্যই আইন ভঙ্গ করেছে। এই অনুযায়ী তার বিচার হওয়া জরুরী।

 

রাকিব হাসান বলেন, আমার ৮ বছরের বাচ্চা মেয়েটা তার মায়ের এমন অস্বাভাবিক কাণ্ডে খুব কষ্ট পেয়েছে, সে অনেক কান্নাকাটি করছে। বাবা বর্তমান থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে তার মায়ের অস্বাভাবিক ভিডিও ও ছবিগুলো তার কাছে খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বাচ্চা মেয়েটা এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here