ঝালকাঠিতে সাংস্কৃতিক সংগঠন বাঙালিআনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাঙালিআনার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পারিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের টাউনহলে এ অনুষ্ঠান মালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, এমপি।

 

সংগঠনের সভাপতি মোঃ ছবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যন সরদার মোঃ শাহ অলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

 

এ অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *