নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাগরপুর উপজেলা কেন্দ্র্রীয় শহীদ বেদিতে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে শুরু হয় দিবসটি।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আপামর জনসাধারণ শ্রদ্ধাবনতচিত্তে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল ৭ টায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বর হতে প্রভাত ফেরি শুরু করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী সিফাত ই জাহানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান, (তদন্ত) বাহালুল খান বাহার , বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র পোদ্দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সবুজসহ উপজেলাস্থ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ভাষা শহীদদের স্বরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
