Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

0
75

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের মতো টাঙ্গাইলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

 

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড.মো: আতাউল গণি, জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান। এ ছাড়াও জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here