Home খেলাধুলা ‘তামিমার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছি’

‘তামিমার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছি’

0
92

স্পোর্টস ডেস্ক- বসন্ত আর ভালোবাসার দিনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ ‘ব্যাডবয়’ খ্যাত তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে স্বল্প পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

 

এরমধ্যেই অভিযোগ উঠেছে স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তামি। শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী হিসেবে রাকিব নামে এক ব্যক্তি দাবি করেছেন, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। এমনকি তাদের রয়েছে ৮ বছরের ফুটফুটে এক কন্যাসন্তান।

 

তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী রাকিব। ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন।

 

ওই ব্যক্তির প্রশ্ন ছিল, ‘আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনে-শুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, আগেও বয়ফ্রেন্ড ছিল, সবকিছুই আমি জানি। আপনার বউ আপনার সঙ্গে ভালো থাকলে নিশ্চয়ই ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসত না।’

 

রাকিবের কথায়, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

 

বিষয়টি নিয়ে একাধিবার নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। নাসিরের বড় ভাই নাসিম হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নন।

 

তিনি বলেন, আপাতত কিছু বলতে চাচ্ছি না। ‘অপেক্ষা করুন, নাসির নিজেই সব স্পষ্ট করবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here