জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিল। তিনি সমযোতার জন্য অনেক চেষ্টা করেছেন এর অনেক প্রমাণ রয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

বৃহস্প‌তিবার (১৮ ফেব্রুয়া‌রি) সন্ধ‌্যায় টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “মুজিব বর্ষ ও মুজিবনগর” শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

 

প্রতিমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানই সবচেয়ে বেশী সুবিধাভোগ করেছে। বঙ্গবন্ধুর আত্মসিকৃত খুনীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছে জিয়া। মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারেরই নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং স্বাধীনতা এসেছে।

 

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *