নান্দাইলে বিএনপির প্রবীণ নেতার ইন্তেকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী রুহুল আমীন ভূইয়া(৭৫) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নান্দাইল বাজারস্থ বাসষ্ট্যান্ড এলাকার নিজ বাস ভবনে তিনি স্ট্রোক করেন। পরে দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

বৃহস্পতিবার প্রথমে নান্দাইল উপজেলা পরিষদ মসজিদ চত্বরে ও পরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিবনগর নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব হাজ্বী রুহুল আমীন ভূইয়ার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক সংসদ সদস্য খুরম খান চৌধুরী, উপজেলা চেয়াম্যান হাসান মাহমুদ জুয়েল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *