কক্সবাজারে পাহাড়ী ঢালায় অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকার পাহাড়ি ঢালা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

 

স্থানীয়রা জানান, দুপুরে খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার পাহাড়ি ঢালায় বস্তাবন্দি মরদেহটি দেখে স্থানীয়রা রামু থানা-পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে লাশের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

রামু থানার ওসি মো. আজমিরুজ্জামান অজ্ঞাত ব্যক্তির লাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *