শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় র্যাবের সাথে মাদক ব্যবসায়ীর সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। র্যাবের দাবী ঘটনাস্থল থেকে ৮ হাজার পিস ইয়াবা, ১ টি বিদেশি পিস্তল, তাজা গুলি, খালি খোসা ও রামদা উদ্ধার করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বালুখালীর কাস্টম এলাকায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী উখিয়া উপজেলার বালুখালীর বাসিন্দা ছৈয়দ মোস্তফার ছেলে জাফর আলম (৪০)। র্যাব-১৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে বালুখালী কাস্টমস এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক ক্রয়বিক্রর জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর একটি দল।
র্যাবের উপস্থিত টের পেয়ে গুলি করতে থাকে। র্যাব সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। এতে জাফর আলম নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর হাসপাতালে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে গুলিবিদ্ধ ঐ মাদক ব্যবসায়ী র্যাবের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দ্যেশ্যে যাত্রা করেছে।
