Home দেশের খবর শাহজাদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহজাদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
133

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বালতির পানিতে ডুবে আবির (২) নামের শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আবির পৌর শহরের দ্বারিয়াপুর গ্রামের মো: ফারুক হোসেনের পুত্র।

 

জানা যায়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর দক্ষিন পাড়া গ্রামের মোঃ ফারুক হোসেনের শিশু পুত্র আবির (২) নীজ বাড়িতে টিউবয়েলের পাশে পানি ভর্তি বালতি নিয়ে খেলা করছিল।

 

একপর্যায়ে সবার অগোচরে আবীর পানি ভর্তি বালতিতে পরে যায়। পরে শিশু আবিরের মা আঞ্জু বেগম (৩০) পানি আনতে টিউবয়েলে গেলে বালতিতে পরা শিশু পুত্রকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

 

তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু আবিরকে স্থানীয় শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here