রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেল সহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার চরাঞ্চল মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,এসআই নাজমুল হকের নেতৃত্বে একটি দল যমুনার চরাঞ্চল মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকার রহমত আলীর ইউক্যালিপটাস গাছের বাগানের মধ্যে চোরা মোটরসাইকেল ক্রয়বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির চোরাই ৫টি মোটরসাইকেল সহ ৪জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বালিয়া মেন্দা গ্রামের সাদ্দাম হোসেন (১৯), এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের রুপসা দক্ষিণ পাড়া গ্রামের বোরহান উদ্দিন তালুকদার (১৯) ও রুহুল আমিন (২০)। এদের মধ্যে সুমন (২৬) নামে অপর আসামী পলাতক আছে।
ওসি আরো জানান,আটক চোরেরা সিরাজগঞ্জ সহ আশপাশের জেলার বিভিন্ন স্থান হতে মোটরসাইকেল চুরি করে চরাঞ্চলে গোপন স্থানে রাখিয়া ক্রয় বিক্রয় করে থাকে। এদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
