ভালোবাসা দিবসে স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যতিক্রম উদ্যোগ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবস অন্য রকমভাবে পালন করল ‘আইডিয়াল মির্জাপুর টাঙ্গাইল গ্রুপ’ নামের টাঙ্গাইলের মির্জাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

তারা ভালোবাসা ভাগাভাগি করে নিল রোগীদের সাথে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সংগঠনটির সদস্যরা ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন।

 

যেমন ভাবনা, তেমন কাজ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইডিয়াল মির্জাপুর টাঙ্গাইল গ্রুপ’ এর সদস্যরা কুমুদিনী হাসপাতালের ৫০জন রোগীদের মাঝে ফুল ও ফল বিতরণ করার মধ্যে দিয়ে ভালোবাসা দিবসে ভাগাভাগি করে নেন তারা।

 

হাসপাতালে রোগীদের ফুল ও ফল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, দফতর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল হক, গ্রুপের সদস্য মো. ওসমান গনি, মো. মোয়াজ্জেম হোসেন, মো. শাহিন, শফি মিয়া, উজ্জল, মনিরুজ্জামান, মো. ফরিদুল, মো. মনির হোসেন প্রমুখ।

 

গ্রুপের সদস্য, মো. মনির হোসেন বলেন, আমাদের গ্রুপের উদ্যোগে গত বছর উপজেলার বেশ কয়েক হাসপাতালে রোগীদের মাঝে ফুল ও ফল বিতরণ করেছিলাম সেই ভাবনা থেকে এ বছরও কুমুদিনী হাসপাতালে রোগীদের মাঝে ফুল-ফল বিতরণ করে ভালোবাসা সকলের মাধে ছড়িয়ে দিলাম।

 

উল্লেখ্য, ‘আইডিয়াল মির্জাপুর টাঙ্গাইল গ্রুপ’ স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৬ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে অসুস্থ রোগীকে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়করণ।

 

রক্তদানে উদ্বুদ্ধকরণ, দুস্থ-অসহায় রোগী ও হতদরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে আর্থিক অনুদান প্রদান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে আসছে সংগঠনটি।

 

পরিচ্ছন্নকরণসহ মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *