শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সৈকত এলাকার সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে ফুল-ফল-পিঠাসহ রান্না করা খাবার ও নতুন জামা বিতরণ করেছে ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পথশিশুদের মাঝে এসব বিতরণ করা হয়। বার্ষিক আনন্দ ভ্রমণ উপলক্ষ্যে কক্সবাজার সৈকতে বেড়ানোর অংশ হিসেবে পূর্ব নির্ধারিত এ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি এম. এ মোমেন।
এসম বক্তারা বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। যত্ন পেলে পথশিশুরাও দেশের সম্পদে রূপান্তর হতে পারে। অবহেলিত অনাথ- হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পথশিশুদের প্রতি যত্নশীল হলে তারাও একদিন দেশের শীর্ষ পদে আসীন হতে পারে।
তাই পথ শিশুদের পাশে বিত্তশালীসহ সমাজের সকলের এগিয়ে আসা উচিত। তাহলেই গড়ে ওঠবে ভাতৃত্ববোধ আর দেশ হবে সমৃদ্ধ।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের পরামর্শে এবং বিসিবি, যমুনা ব্যাংক ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা’র অনুপ্রেরণায় কক্সবাজার শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।
এতে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক কবি আবু হানিফ হৃদয়।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, ওবায়দুল মজিদ জুয়েল।
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান আলী, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, হানিফ মোল্লা, রাসেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, এস এম রোবেল মাহমুদ, মো.শাহেল মাহমুদ, এস এম আবু কাউছার, বায়েজিদ সাউদ প্রমুখ।
বক্তব্য শেষে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আনন্দ ভ্রমনের অংশ হিসেবে সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক পথশিশুদের পরিছন্নতা করিয়ে তাদের মধ্যে ফুল, ফল, রান্না করা খাবার ও নতুন জামা বিতরণ করা হয়।
এসময় পথশিশুদের ঠিকানা নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগী শিশুরা উপস্থিত ছিলো।
