Home দেশের খবর বগুড়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

বগুড়ায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

0
92

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে হাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী (৮) কে ধর্ষনের চেষ্টা করে দুই সন্তানের বাবা লম্পট সুমন (৩০)।

 

লম্পট সুমন হাপুনিয়া মাঠপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে হাপুনিয়া মাঠপাড়া এলাকায় ছাত্রীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন ঐ ছাত্রীর বাড়ীতে আসা যাওয়া করে। সকালে ঘরের ভিতরে ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ছাত্রীর চিৎকারে বাবা বুলু মিয়া (বুলু পাগলা) এসে সুমনকে জরিয়ে ধরে।

 

পরে তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকাসীর মাঝে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

এ বিষয়ে শেরপুর থানার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here