শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি: সুন্দরবন দিবস-২০২১ উপলক্ষে মোংলায় ১৪ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার আয়োজনে স্বাস্যবিধি মেনে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
কর্মসুচির মধ্য আছে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে সুন্দরবন সুরক্ষায় সচেতনতামূলক র্যালী ও শপথগ্রহণ, সকাল ১১টায় চৌধুরীর মোড় মানববন্ধন।
বিকাল ৪টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ”সুন্দরবন প্রাণ-প্রকতি” শীর্ষক শিশু চিত্রাংকন এবং ”বিশ্ব ঐতিহ্য সুন্দরবন” শীর্ষক রচনা প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় শহীদ মিনার চত্বর ”সুন্দরবন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ওয়াইল্ডটিম, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজন এসকল কর্মসুচি পালন হবে।
আয়োজনে সংগঠন গুলার পক্ষ থেকে সুন্দরবন দিবসের কর্মসুচি সফল করার জন্য সুন্দরবন প্রেমী সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্ল্যেখ্য ২০০১ সাল থেকে উপকূলীয় এলাকায় ১৪ ফব্রুয়ারি দিনটিকে সুন্দরবন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
